1 / 5
Shyamray Shyamrani
2 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
3 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
4 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
5 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev


Ativarnashrami Omkarnath:


অতিবর্ণাশ্রমী ওঙ্কারনাথ [Eng below] 
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
‘শ্রীশ্রী নাম প্রচার লীলা’ গ্রন্থে কিঙ্কর ধীরানন্দজী লিখেছেন—
“স্বামীজী মহারাজ [শ্রী শঙ্কর পুরুষোত্তম তীর্থ] বাবাকে বললেন—‘সীতারাম, আপনি সন্ন্যাস নিন।’
বাবা [ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথ] বললেন—‘সন্ন্যাস নিতে গেলে শ্রাদ্ধ করতে হয়। তার তো মন্ত্র আছে। সীতারামের এখন এমন অবস্থা যে মন্ত্র উচ্চারণের ক্ষমতা চলে গেছে। মাত্র ওঙ্কারে স্থিতি হয়ে আছে।’



প্রসঙ্গক্রমে স্বামীজী মহারাজ বলে ফেললেন—‘দেখুন, শেষে হয়তো আপনাকেই আশ্রয় করতে হবে’। বাবা তাঁর কথা শুনে মৃদু মৃদু হাসিতে ঘর আলো করে দিলেন।”
এই প্রসঙ্গে ‘মাধবো হৃদি’ গ্রন্থে কিঙ্কর বিঠঠল রামানুজ জীর লেখা ‘ভূমিকা’ থেকে একটি অংশ উল্লেখ্য—
“সন্ন্যাস গ্রহণের আনুষ্ঠানিক দিক গুলি শ্রীশ্রীলক্ষ্মণ রামানুজ জী বড় নিষ্ঠাভরে প্রতিপালন করলেও সুচতুর সীতারাম সন্তানেরা সন্ন্যাসবস্ত্র সাক্ষাৎ শ্রীশ্রীঠাকুরর হাত থেকেই গ্রহন করলেন। এখন প্রশ্ন উঠতে পারে—সুদীর্ঘ সন্তজীবনের কোন এক উপযুক্ত সময়ে সীতারাম কেনই বা নিজে সন্ন্যাসবস্ত্র গ্রহন করেননি। মুখ্য কারন হল দুটি— তাঁকে সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত করবেন, এমন কোন মহাপুরুষও সেই সাহস দেখান নি। দ্বিতীয়তঃ সাধন জীবনের শুরুতেই তাঁর মন্ত্র লয় হয়ে গেছিল প্রথম যৌবনেই। অর্থাৎ মন্ত্র উচ্চারনের তাঁর সামর্থ্যই ছিল না। সন্ন্যাসগ্রহণকালীন অবশ্য করণীয় ‘বিরজা’ হোমাদির মন্ত্র উচ্চারণে তিনি সম্পূর্ণ অপারগ ছিলেন। একটু ধ্যানস্থ হয়ে কোন মন্ত্রাদি উচ্চারণ করতে গেলেই তিনি অচিরাৎ সমাধিস্থ হয়ে পড়তেন। এই অবস্থাকে শাস্ত্রীয় পরিভাষায় বলে ‘অতিবর্ণাশ্রমী’ স্থিতি। তাঁর এইরূপ ঘন ঘন সমাধি অবস্থা তো আমরা বহুবার দেখেছি!” 
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
Ativarnashrami Omkarnath:
Kinkar Dhirananadaji has written in ‘Sri Sri Namprachar Leela’—
“Swamiji Maharaj [Sri Shankar Purusottam Tirtha] said to Baba—‘Sitaram, You may take Sannyasa.’
Baba [Thakur Sitaramdas Omkarnath] replied—“Taking Sannyasa needs Shraddh rituals which require utterance of Mantras. Sitaram is in such a state that the power of uttering Mantra has disappeared. Now, the existence is stabilized in Omkar!’
In the course of further discussions, Sri Shankar Purusottam Tirthaji stated—‘Who knows—ultimately I may have to seek Your shelter.’ Thakur heard this and smiled gently, and His smile illuminated the whole room.”
In this context, it is relevant to mention a portion of ‘Madhavo Hridi’ book’s preface written by Kinkar Vitthal Ramanuja ji—
“The ritualistic aspects of Sanyasa-Dan were piously performed by Sri Srilaxman Ramanuja Ji, but the ilntelligent spiritual sons of Sitaram took the Saffron robes directly from the hands of Sri Sri Thakur. A question may arise—why didn’t Sitaram accept Sanyasa Himself during any appropriate period of His prolonged tenure of Sadhana? There are two main reasons—firstly, no great Saint was courageous enough to give Sanyasa to Lord Sitaram! Secondly, in His early youth, Thakur’s Mantra had blended away, ie. Thakur had transcended the ability to utter any ritualistic Mantra which is mandatory for taking Sanyasa… He used to get engrossed in Samadhi state whenever He uttered any Mantra in a meditative mood. This exalted spiritual level is termed ‘Ativarnashrami’ state as per scriptural nomenclature. We ourselves have visualized such Samadhi state of Thakur for countless number of times.”
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

Comments