1 / 5
Shyamray Shyamrani
2 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
3 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
4 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
5 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev


ADIGURU SITARAM



আদিগুরু সীতারাম [English below] 

প্রসঙ্গে সীতারামের একটি লীলা ঊল্লেখ করা হচ্ছে- 
‘একদিন প্রভু যবে সমাধিমগন,
অদ্ভূত ঘটনা এক ঘটিল তখন।
অকস্মাৎ দেখা গেল মস্তকেতে তার,
সর্প এক মস্ত ফনা করেছে বিস্তার।


বসিয়া আছেন প্রভু যেন মহেশ্বর –
ভয়েতে কাতর শিষ্য ভক্তের অন্তর।
কি করিবে কেহ কিছু ভাবিয়া না পায়,
সকলেই করে বোধ বড় অসহায়।
কিছুই করার নাহি হল প্রয়োজন 
শ্রীঅঙ্গের সঙ্গসুখ লভি কিছুক্ষণ –
সবাকার আশঙ্কার করি অবসান,
নাগরাজ যথাস্থানে করিল প্রস্থান।’
...’শ্রী শ্রী লীলাচিন্তা’ গ্রন্থে বর্ণিত এই ঘটনায় ঠাকুরের শিবভাব প্রকাশিত হয়েছে। আমাদের ঠাকুর সাক্ষাৎ শ্রীহরি, তবে এই লীলাতে গুরুরূপে অধিষ্ঠান – তাই আদিগুরু শিব এর ভাব তাঁর মধ্যে বেশ প্রকট ছিল। তাঁর জটা ভস্মধারন এই শিবভাবের সাক্ষ্য বহন করে। ভক্তরাও বহুক্ষেত্রে তাঁকে শিবরূপে পূজা করেছে, যেমন এই ছবিতে তাঁকে শিবের মত সাজান হয়েছে। আর তিনিও বহু ভাগ্যবান ভক্তকে শিব রূপে দর্শন দিয়েছেন ও কৃপা করেছেন।.............
কিঙ্কর শরণানন্দ লিখেছেন- 
‘চুঁচুড়ার সত্যেন্দ্রনাথ নিয়োগী | 33 বছরে ভোগের আকর্ষনে শ্রীশ্রীঠাকুরের নিকট সস্ত্রীক দীক্ষা | বাকী সব কিছুতেই অবিশ্বাস |
ডুমুরদহ রামাশ্রমে সেবার রাত্রে থাকাকালীন দেখলেন বাবাদের ও মায়েদের পৃথক থাকার ব্যবস্থা, মাঝে বাঁশের বেড়া | কিন্তু রাত্রে ঠাকুর কেন মায়েদের দিকে চলে গেলেন ! কি তাঁর উদ্দেশ্য ! 
কৌতুহল দমনে অসমর্থ সত্যেন্দ্রনাথ হামাগুড়ি দিয়ে বাঁশের বেড়া ডিঙিয়ে মায়েদের দিকে যেতে থাকেলন | হঠাত শুনলেন----
"কে রে…??"
চমকে উঠলেন তিনি !
দেখলেন গর্তের মধ্য থেকে বিরাট এক জ্যোতির্বলয় নির্গত হচ্ছে…… তার অন্তর্গত মহারুদ্র শিব মূর্ত্তি ! 
ভয়ে আঁতকে উঠলেন তিনি|
তারপর…… আর কিছু জানা নেই | যখন জ্ঞান হল, দেখলেন অনেকে তাকে ঘিরে আছে |
আসলে সত্যেন্দ্রনাথ জানতেন না, ঐ দিকে ছিল শ্রীশ্রী ঠাকুরের সাধন-গৃহ |’ 

ADIGURU SITARAM- 
Oneday, a poisonous snake came in Thakur Sitaramdas Omkarnath's room. Thakur was engrossed in Samadhi at that time. The devotees saw with utmost fear --the snake is resting on Thakur's head, and is spreading its hood over the Master. After sometime, the snake climbed down and departed....
The divine incident mentioned in Sri Janardan Chattopadhyaya's 'SriSriLilachinta' is indeed an expression of Sitaram's ShivBhava. We know that our Thakur is Vishnu avatar, and its has been seen that often, the swarup of Shiva has been expressed through the Master [as is evident from the adjacent picture]. This is because, Shiva is AdiGuru, and the Gurushakti of Shiva has been blended in the Vishnuavtar of Thakur to shower grace of numerous thristy souls...
[the photo shows Thakur adorned as Mahadev, and engrossed in divine Bhava]...........
Kinkar Sharanananda has written- 
'Chinsura’s Satyendtanath Neogy, took diksha from Thakur with his wife at the age of 33, inspite of disbelief in several aspects, just for the sake of material pleasures.
Dumurdaha Ramsram, separate shelters for men and women had been made, with a bamboo partition in between. At night, Satyendranath noticed that Thakur was moving towards the shelter for women, but Why? Unable to resist his curiosity, Satyendranath crawled towards the ladies’ shelter. Suddenly he geard—‘who is there??’ , and he was perplexed. Then he saw that from a cave, a large halo of Light was emanating, within which he saw the Maharudra Image of Shiva, he screamed aloud and fainted.... Actually Satyendranath didn’t know that Thakur’s underground room for Sadhana was placed in that side...'

Comments