1 / 5
Shyamray Shyamrani
2 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
3 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
4 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
5 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev


Benevolent Sitaram




কৃপাময় সীতারাম[Englsih below]

একটি ছোট ঘটনা , এক সময়ে কোনো এক স্থানে দীক্ষার্থীদের অনেক ভীড় হইয়াছিল। এখানে ওখানে , ফুলবাগানে, গাছের ছায়ায়, নিকটবর্ত্তী লোকেদের ঘরে , উঠোনে সব দীক্ষার্থীরা আপন আসনে বসিয়া ছিল ।


এরই মধ্যে এক বৃদ্ধা একটু দূরে নির্জনে একটি ঘরে বসিয়া আছেন । দুপুরের পর সবাইকে জপ সমর্পণ করাইয়া প্রসাদ লইবার জন্য উঠাইয়া দেওয়া হইয়াছে ।
সব ভক্তদের অন্নপ্রসাদ নেওয়া হইয়াছে , সন্ধ্যা হইয়া আসিতেছে , সীতারাম সবাইকে আশীর্বাদ করিয়া নিজের গাড়িতে উঠিয়া বসিয়াছেন।
চালক গাড়ী স্টার্ট দিবে এমন সময় ঠাকুর উঠিয়া দাঁড়াইয়া গাড়ী হইতে নামিয়া গেলেন - বুড়ি মায়ীটিকে তো তোলা হয় নাই, বেচারী মরিয়া যাই নাই তো !
শীঘ্র ঠাকুর বুড়ির কাছে হাঁটিয়া গেলেন । বুড়ির দুচোখ দিয়া অশ্রুর ধারা বহিতেছে । সীতারাম মায়ীটির মাথায় হাত দিয়া বলিলেন, " তোর বড় কষ্ট হয়েছে মা , সীতারাম তোর কথা ভূলেই গেছিল। ঠাকুর তোকে রক্ষা করেছেন ।"
বুড়িমায়ীটি বলিলেন, " ঠাকুর সারাদিনে চার পাঁচবার আসিয়াছেন , মাথায় হাত দিয়াছেন, আমার কোন ক্ষোভ নাই ঠাকুর বরং আনন্দেই আছি ।"
ঠাকুর অতিকষ্টে সমাধি এড়াইলেন।
[সূত্র - 'দিব্যজীবন']

Benevolent Sitaram.
An isolated incident—many aspirants had come for taking spiritual initiation [Diksha]. The aspirants had been seated here and there and everywhere, in garden, below trees, in nearby rooms and so on! Likewise, an old lady was sitting in an isolated room. After the noontime, after Diksha Dan was over, everyone was guided about ‘japa samarpan’ and was sent for having Prasadam. All had lunch prasadam and were about to leave as evening approached, and Sitaram blessed everybody and sat in the car for departure. But suddenly, He came out and exclaimed—“The old lady hadn’t been guided to get up and go for Prasadam. Oh what a pity! Hope she hasn’t expired by now!” Thakur rushed to that old lady who had taken Diksha, and it was seen—the lady was shedding tears of bliss profusely. Thakur touched her head and stated—‘Oh Mother! It has been so stressful for you! Sitaram had forgotten about you, Lord has saved you!!’ But the old lady said—‘Throughout the day, Thakur had come to her 4-5 times and had blessed her by placing His palm on her head. Thus, I am residing in bliss, I have no grievance whatsoever!’
On hearing this, Thakur was about to get engrossed in Samadhi, but He consciously avoided the divine trance.
[Source- 'Divyajivan']

Comments