1 / 5
Shyamray Shyamrani
2 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
3 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
4 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
5 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev


Celibacy


ব্রহ্মচর্য্য [English below]
💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫
ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথের শিক্ষাঃ 
♨️“মানুষ মাত্রেই তিনটি ঋণগ্রস্থ হয়ে জন্মান – দেবঋণ ঋষিঋণ পিতৃঋণ। 
দেবঋণ হোমাদির দ্বারা [দেবার্চনার দ্বারা] শোধ হয়।
ঋষিঋণ কি করে শোধ করব? ... অধ্যয়ন অধ্যাপনার দ্বারা। বর্তমান সময়ে পঠন পাঠন নাই, নাম কীর্তনের দ্বারা শোধ করনীয়।
পিতৃঋণ... এ ঋণ কি করে শোধ করব? পুত্রোৎপাদনের দ্বারা। যারা বিবাহ করেন না, তাদের ঋণ ব্রহ্মচর্য ব্রত পালনের দ্বারা শোধ হয়।



...ভগবানের শরনাগত হলেও মানুষ সব ঋণ থেকে মুক্ত হয়।”
♨️"শ্রীভগবানের আদি সংকল্প “বহু হব জন্মাব”। এই সংকল্পে তৎসৃষ্ট মনুষ্য পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতা সকলের ভিতরেই এই আদি সংকল্প খেলা করতে লাগলেন...। জন্মজন্মান্তরের সুকৃতির ফলে কোনও পুত্র জানালেন তিনি বিবাহ করবেন না। মাতা কেঁদে আকুল হলেন, সে আকুলতায় পুত্রকে টলাতে পারলেন না। ... বহু হবার ইচ্ছা ত্যাগীর ঊর্ধ্বগতি লাভ হল। ...
যুবতি কন্যা বলল বিয়ে করব না। জুতা মেরে চাবুক মেরে পিতা তার সংকল্প নষ্ট করতে পারলেন না। তার ঊর্ধ্বগতি লাভ হল। ...
যারা বিবাহ করেন না, তাদের পিতৃঋণ ব্রহ্মচর্য ব্রত পালনের দ্বারা শোধ হয়।"
♨️“প্রিয়তম কিশোর! প্রিয়তম যুবক! তোমরা জানোনা তোমরা কে! তোমাদের কত শক্তি! কি জন্যে দেহধারণ করেছ?
শুনবে? শুনবে—তোমরা কে? তোমরা ভগবানের প্রকৃতি, ভগবানের অংশ। তোমাদের হৃদয়ে আত্মারূপে, পরমাত্মারূপে ও ঈশ্বররূপে ভগবান নিরন্তর বিরাজ করছেন।...
তোমাদের দেহই তাঁর শরীর, তাঁর সমস্ত শক্তি তোমাদের আছে। তোমরা তাঁকে লাভ করবার জন্য দেহধারণ করেছ—সে কথা ভুলে গেছ? তাই বলি—জাগো! জাগো!! হৃদয়স্থ ভগবানের ধ্যান করে করে তাঁর সমস্ত শক্তির অধিকারী হও। তাঁকে পাবার প্রধান উপায় হল— ‘ব্রহ্মচর্য্য’ ‘বীর্য রক্ষা’। ব্রহ্মচর্য্যবলে মানুষ অসাধ্য সাধন করতে পারে। তপস্যা তপস্যা নয়-- ব্রহ্মচর্য্যই উত্তম তপস্যা! যিনি ঊর্ধ্বরেতা তিনি মানুষ নন, দেবতা!”
💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫
Celibacy
Teachings of Thakur Sitaramdas Omkarnathdev:
♨️“Man is born with 3 debts—Dev Rin, Rishi Rin, Pitri Rin [debts to gods, saints and forefathers respectively].
Dev Rin, [debt to gods], is cleared off by worship and offerings to gods.Rishi Rin, [debt to saints], is cleared off any acquiring and spreading textual wisdom. Since there is little scope of formal scriptural reading, the ‘Rishi rin’ can be cleared off by Nam Kirtan [chanting of Lord’s Name.] Pitri Rin [debt to forefathers/ancestors ] is cleared off by giving birth to offsprings. For those who don’t marry, this debt is cleared by practising Celibacy [Brahmacharya]. … Moreover, by being surrendered to Lord,all these debts are nullified.”
♨️"The primal Desire of Almighty is – “I will become many.” This desire also continued to play within the men animal bird insect worm tree plants thus created as a consequence of Almighty’s desire for becoming ‘many’…
As a virtue of previous births, a son declares that he won’t marry. Even the tears of his mother fail to alter his decision. The son who transcends the desire to become many, will attain exalted divine state [Urdhagati]…
A young daughter says that she will not marry. Even her father’s whacking fails to sway her from her firm resolution. She attains Urdhagati…Those who don’t marry, clear their Pitri Rin [debt to forefathers] by observing Brahmacharya Vrat [vow of celibacy]."
♨️“My dearest teenagers and youngsters! You know not who you are! So much power you possess! Why you all have come in human forms?
Do you want to hear?—who you are? You are Lord’s nature—His very part! Lord is always dwelling in your hearts as soul, Almighty and aspired Deity…
The bodies of you all comprise His Body, you possess all His power. You all have descended to attain Him—why have you forgotten this purpose? Thus I beckon—Arise! Arise!! Manifest the divine power in yourselves by meditating the Lord within you. The prime path for attaining Him is Brahmacharya [celibacy], preservation of vital fluid. Man can perform the unthinkable through the power of Brahmacharya. ‘Tapasya’ is not mere austerity, Brahmacharya is the supreme tapasya! An Urdvareta [who has conquered lust completely] is not a human, he becomes a living god.”

Comments