1 / 5
Shyamray Shyamrani
2 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
3 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
4 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
5 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev


PREFACE of Thakur APPEARANCE!



আবির্ভাবের পূর্বাভাস [Eng below]
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 
অবতারলীলার একটি বিশেষ দিক হল—সেই লীলা পূর্বেই নির্ধারিত থাকে, এবং পূর্বতন শাস্ত্র বা ঋষিবাক্যে উল্লেখিত থাকে। সীতারাম লীলাও এর ব্যাতিক্রম নয়। অনন্তশ্রী ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথদেব সম্বন্ধে রাজসংহিতায় শ্রীমৎ অচ্যুতানন্দ [ শ্রীমন্মহাপ্রভুর উৎকলবাসী পঞ্চসখার একজন] লিখেছিলেন-


"আবার শুনহ বরজশিষ্য ,উত্তরবঙ্গ যে হুগলী দেশ । ১৩৬
তাঁহারে থিব যে এক ভকত ,বরজকুলে যে অটই জাত । ১৩৭
বঙ্গদেশরে যে জনম জেনু , বাঙ্গালী বলি প্রবাদটি তেনু । ১৩৮
ব্রহ্মদর্শী ব্রহ্মবিদ্যারে সিদ্ধ, রামাহুতি ধর্ম্মে অটে প্রসিদ্ধ । ১৩৯
শ্রীসম্প্রদায় রামাহুতি ধর্ম্ম, সাধনা তার নিগুড় করম । ১৪০
বিদ্যাবুদ্ধি জ্ঞান ধ্যান বিস্তর , শিষ্য সংখ্যা যে একৈ হাজার । ১৪১
সার শিষ্য তিনশত প্রমাণ, জ্ঞানরে গরিষ্ঠ জনকু জন । ১৪২
দেশাটনে সে ধর্ম্ম প্রচারক , সারতত্ত্ব অবগ্রাহী অনেক । ১৪৩
নীলাচল নাথ প্রীতি ভাজক , জানতি তেন বহু বিজ্ঞ লোক । ১৪৪
নাম তাহাঙ্কর অটই তায় , প্রবোধচন্দ্র মুখোপাধ্যায় । ১৪৫
বাল্য কালু জ্ঞান বৈরাগ্য নিষ্ঠা ,দ্বিতীয় শ্রেণীরে চরণভ্রষ্টা । ১৪৬
প্রভূক উদেকু থিবু যে চাঁহি , প্রভূ জন্মিলে নরতনু বহি ।১৪৭"
এই দিব্য ভবিষ্যৎবাণীর প্রসঙ্গে শ্রী মাধব স্বামীজী বলতেন-- 'এ যেন রামের আগে রামায়ণ রচনার পুনরাবৃত্তি।' 
শুধু অচ্যুতানন্দর পুঁথি নয়, ভাগবতের উজ্জ্বল কৃষ্ণাঙ্গ সঙ্কীর্তনপ্রিয় পার্ষদপরিবৃত মহাপুরুষরূপী অবতার-বর্ণনার সাথেও সীতারামলীলা হুবহু মিলে যায় [শ্রীমদ ভাগবত,.১১ স্কন্দ ৫ম অধ্যায়]। শ্রীরামকৃষ্ণ কথামৃততে লেখা আছে—শ্রীরামকৃষ্ণদেব বলেছেন— “আরেকবার আসতে হবে...”,“বায়ুকোণে [উত্তর পশ্চিম দিকে] আরেকবার দেহ হবে” ইত্যাদি। বিশ্লেষণ করলে দেখা যায়, শ্রীশ্রী সীতারামের আবির্ভাবস্থল কেওটা-ধাম দক্ষিণেশ্বরের উত্তর দিকে গঙ্গার পশ্চিমকুলে অবস্থিত। তাই পূর্ব–অবতার এও সীতারামের আবির্ভাবের পূর্বাভাস প্রকাশিত হয়েছে, যা আমাদের লীলাচিন্তাকে আরও সমৃদ্ধ সমৃদ্ধ করেছে। 
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 
PREFACE TO HIS APPEARANCE!
When Lord incarnates Himself, His ‘avatar leela’ is mentioned in some scriptures or some sayings of seers. This is an identifying feature of an incarnation. SITARAM-AVATAR was no exception.
In the ‘Raj Samhita’ and ‘Shunya samhita’ manuscripts, Sri Achyutananda Dasa, one of Chaitanya Mahaprabhu's Pancha sakhas from Orissa, had made a divine prophesy [about 500 years ago]. In that prophesy, the visionary saint had foreseen the Divine Life of Sri Sri Omkarnathdev-
“ Listen to me again, oh you devotees of Krishna. In the district of Hoogly, A bhakta will be born in the family of devotees of KRISHNA. He will be known as a Bengalee because of his birth in Bengal. He will be vastly learned and attain to full knowledge of the Supreme and will be known as belonging to the Sri Sampradaya of the Ramahuti order. The cult of Sri Sampradaya of the Rama-huti order will be his daily practices. Vast will be his knowledge, meditation and learning. His disciples will number more than a thousand. Of them about three hundred will excel in knowledge and learning. He will wander about from place to place to disseminate Dharma. Many will receive from him essence of truth. He will be dear to LordJagannath. He will be known to a good many wise men. As a householder, he will be known as PrabodhChandra. From very early childhood, he will possess knowledge as well as an attitude of non-attachment. At the second stage of life, he will have one leg weak. Wait, ye, for the advent of the Lord. In him will the Lord incarnate Himself…’
In the context of this Prophesy, Sri Madhav Swamiji used to say-- 'It is like the Ramayana being composed before the birth of Rama.'
Not only the manuscripts of Achyutananda, it is mentioned in Srimad Bhagavatam Skandha 11 Adhyay 5—the worshipped Avatar of Kaliyuga will be dark complexion full of radiance, surrounded by associates, devotees and Eternal Companions, with love for Nam Sankirtan, in the form of a ‘mahapurusha’ Such narration accurately matches the leela of Sitaram. Moreover, it is mentioned in Sri Ramakrishna Kathamrita—Sri Ramakrishnadev said—“I will come again… Next incarnation will be towards the north west direction” etc. If we analyse, Keota Dham [the birthplace of Sitaram] is on the western bank of Ganga towards the North, as compared to Dakshineswar. So, it can be stated certainly that the advent of Sitaram has been prophesied in His previous Leela, which gives a satisfying essence to our contemplation.



Comments