“মন্ত্র যোগী, হট যোগী , লয় যোগী , পাতঞ্জল যোগী , বৈষ্ণব - শাক্ত- শৈব- সৌর- গানপত্য সকলের কাম্য জ্যোতিঃ নাদ ।
জ্যোতিঃ নাদ ব্যতীত, জ্যোতিঃ নাদ বাদ দিয়ে শান্ত হবার দ্বিতীয় পথ নাই । সকলেই চরমে নাদ প্রাপ্ত হন । সকল সাধনার শেষের নাদ , অনাহত ধ্বনি লাভ । অনাহত ধ্বনি লাভ ক'রবার জন্য সাধকগণ সমস্ত ত্যাগ ক'রে আহার বিহারের সংযম ক'রে সাধন পথে অগ্রসর হ'তে থাকেন । সাধনের সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম ক'রে নাদ লাভে সমর্থ হন ।
আর নাম সংকীর্তনকারীগণকে কিছু ক'রতে হয় না । কেবলমাত্র নাম সংকীর্তন ক'রতে ক'রতে স্বয়ং নাদ এসে উপস্থিত হন , সাধককে আলোকে পুলকে আনন্দে নিমজ্জিত ক'রে ভগবদ্দর্শন করিয়ে দেন । তজ্জন্যই শাস্ত্র উচ্চকন্ঠে বলেছেন -
কৃতে যদ্ ধ্যায়তে বিষ্ণুং ত্রেতায়াং যজ্জতো মখৈঃ ।
দ্বাপরে পরিচর্য্যায়াং কলৌ তদ্ধরিকীর্ত্তনাৎ ॥
- শ্রীমদ্ভাগবত ১২/৩/৫২
অবিরাম কর তুমি নাম সঙ্কীর্ত্তন ।
অবশ্য লভিবে তাঁর সাক্ষাৎ দর্শন ॥
কলির পথ - নাম সঙ্কীর্ত্তন । নাম কর - নাম কর - নাম কর । জয় নাম - জয় নাম - জয় নাম । “
[সূত্র :- ‘কলির পথ’ -- অনন্তশ্রী সীতারামদাস ওঙ্কারনাথদেব ।]
THE MASTER’S MESSAGE:
“Jyoti [dvine Lights] and Naad [divine Sounds] are aspired by all seekers alike—MantraYogis, Jathayogis, Layayogis, Patanjal Yogis, Vaisnavas, Shaktas, Shaivas, Sauryas, Ganapatyas etc! There is no second route to eternal peace surpassing Jyoti and Nad. The ultimate stage of all paths is attainment of unstruck Divine Sound. For attaining this Anahata Nad, a seeker progresses on spiritual path by practicing renunciation and restraint. After overcoming all hurdles of spiritual path, he attains the Nad/ divine Sound.
However he who chants the Holy Name need not give any effort. Just by doing Nam Sankirtana, Nad comes automatically— Nad submerges the seeker in Lights and shivers and Bliss and finally enables him to visualize Lord. Thus the scriptures declare-
‘kṛte yad dhyāyato viṣṇuṁ tretāyāṁ yajato makhaiḥ
dvāpare paricaryāyāṁ kalau tad dhari-kīrtanāt’
[Śrīmad-Bhāgavatam (12.3.52)].
Chanting the Holy Name is the best Path for Kaliyuga. Chant Nam, Chant Nam, Chant Nam.
JAI NAM JAI NAM JAI NAM.”
[Source: “Kalir Path”- Anantashree Sitaramdas Omkarnathdev]

Comments
Post a Comment