সীতারাম ও দলাই লামা [Eng below]
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷হিমালয়ের কোলে ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথের সাথে দেখা করতে এসেছিলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। সেই দিব্য সাক্ষাৎকার লিপিবদ্ধ করেছেন কিঙ্কর বিভয়ানন্দ [শ্রী দেবকুমার চক্রবর্তী]। তিনি লিখেছেন—
“দলাই লামা ভিতরে গিয়ে ঠাকুরের সাথে দীর্ঘ ক্ষণ একান্ত আলোচনা করলেন। শ্রদ্ধেয় মল্লিকদা [বি এন মল্লিক] দোভাষীর কাজ করেছিলেন। এরপর আমরা সদানন্দদার কাছ থেকে এই আলোচনার বিষয়বস্তু কিছু জানতে পেরেছিলাম। দলাই লামা ঠাকুরকে তাঁর আধ্যাত্মিক অগ্রসরণের পথ সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করেছিলেন। দলাই লামা হচ্ছেন অতি উচ্চস্তরের সাধক। তাঁর পথ হচ্ছে বিশুদ্ধ জ্যোতির পথ। ঠাকুর তাঁকে অনাহত নাদের কথা বলেন ও নাদানুসন্ধানের ক্রিয়া দেখিয়ে দেন। এ ছাড়া ঠাকুর দলাই লামাকে বলেন যে সর্বসাধারণকে “ওঁ মনিপদ্মনে হুঁং” এই মন্ত্র না দিয়ে যদি “ঔঁ মনিপদ্মনে হুঁং” এই মন্ত্র দেওয়া যায় তবে তা বেশী কার্যকরী হবে।”
এই প্রসঙ্গে উল্লেখ্য অনন্তশ্রী ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথের উদ্দেশ্যে বৌদ্ধ ধর্মনেতা দলাইলামা-র শ্রদ্ধার্ঘ্য— [অনূদিত]
“বাবা ওঙ্কারনাথজীর সাক্ষাতে আমি অসীম দিব্য আনন্দ লাভ করেছিলাম। তাঁর আধ্যাত্মিক অনুভূতি ও শ্রীমূর্তি দেখে আমার ভারতের সুপ্রাচীন সিদ্ধাত্মার কথা মনে হয়। ভারতের সিদ্ধপুরুষের প্রতি আমি আকৃষ্ট হই, কারণ বৌদ্ধধর্মর জন্ম ভারতে, তারপর তিব্বতে আসে।...
ওঙ্কারনাথজীর সঙ্গে আধ্যাত্মিক কথোপকথনে আমি উপকৃত হয়েছি। ...বাবা আমাকে একটি কম্বলের আসন দেন, যা আমি এখনও ব্যাবহার করি।”
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
SITARAM AND DALAI LAMA:
Thakur Sitaramdas Omkarnathdev was dwelling in the lap of Himalayas when the religious Head of Buddhists [Dalai Lama] came to meet Him. This divine meeting has been narrated by Kinkar Bibhayananada [Sri Devkumar Chakrabarti] as follows—“Dalai Lama went inside and had a long discussion with Thakur. Respected Mullik Da [B.N.Mullik] was acting as an interpreter. Thereafter we came to know about the subject of discussion from Sadananada da.. Dalai Lama had asked Thakur about the path for spiritual progress. Dalai Lama is indeed a Sadhak [seeker] of high spiritual plane—his path is that of pure divine Light. Thakur told Dalai Lama about Anahata Naad [unstruck divine Sound] and taught him the kriya of Nad-Anusandhan [listening to Divine Sounds]. Thakur also told Dalai Lama that for common people, if the mantra ‘Om Manipadmane hung’ is replaced by ‘Oung Manipadmane hung’, it will be more effective!”
In this context, let us recollect an extract from Dalai Lama’s memoir on Thakur—
‘I had attained intense bliss on meeting Baba Omkarnathji. His spiritual realizations and stature reminded me of ancient Sidhhatmas of Bharat. The images of Siddha Purushas of Bharat attract me because Buddhism arose from India and then came to Tibet…
I was benefited from the spiritual interaction with Omkarnathji… Baba had given me a wo
olen mat during our interaction, and I still use it…’
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Comments
Post a Comment