1 / 5
Shyamray Shyamrani
2 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
3 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
4 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev
5 / 5
Thakur Sri Sri Sitaramdas Omkarnath Dev


Rabindra Jayanti

আজ রবীন্দ্রজয়ন্তী। [English below]

🌼🌻🌸🌼🌻🌸🌼🌻🌸🌼🌻🌸
শ্রীশ্রী সীতারামদাস ওঙ্কারনাথ একবার সনাতন ধর্মের পুজ্য আচার্যগনের সাথে রবীন্দ্রনাথের চিত্রপট পূজা করিয়েছিলেন।
কিছু কট্টরপন্থী সংগঠন এই পূজার নিন্দা করেছিল, কিন্তু ঠাকুরের মত ছিল- রবীন্দ্রনাথের আধ্যাত্মিক চেতনার দ্বারা জগতের অসংখ্য মানুষ সমৃদ্ধ হয়, তাই রবীন্দ্রনাথ আচার্যতুল্য ... এই ঘটনা উল্লেখ করে শ্রীশ্রীঠাকুরের উদার ভাবের চিন্তন ও আস্বাদন করতেন শ্রী মাধব স্বামীজী, আর তাঁর সঙ্কলিত “শ্রীশ্রীওঙ্কার সহস্রলিপি” তে এই তথ্যপ্রমাণ রয়েছে। ঠাকুর লিখছেন- “... ‘আমার মাথা নত করে দাও’ যে ভক্তরাজ এই গান লিখেছেন, তিনি কেন পূজার পাত্র হবেন না! গীতাঞ্জলীখানি একবার পড়িও।... কত সুন্দর গান যার কণ্ঠে ধ্বনিত হয়েছে, তাঁকে কে পুজা করবে না?”
সীতারাম স্বয়ং বহু রচনায় ও গ্রন্থে রবীন্দ্রনাথের রচনা থেকে উদ্ধৃতি দিয়েছেন... এমন কি অন্তলীলায় সীতারাম ‘তোমার অসীমে প্রান মন লয়ে’ ইত্যাদি গান গুন গুন করে নিজ লীলাসম্বরনের ইঙ্গিত দিতেন।”
🌼🌻🌸🌼🌻🌸🌼🌻🌸🌼🌻🌸

Today is Rabindra Jayanti.

Anantashree Thakur Sitaramdas Omkarnathdev, had said that Rabindranath's spiritual philosophy guides devotees on an international scale, and thus, Rabindranath is adorable like an Acharya, much like Shankaracharya and Ramanujacharya. Moreover, Thakur once worshipped Tagore's photo along with photos of other saints. There was criticism from various orthodox institutions... but they were silenced by Thakur's notion which made them aware of their critical minds, along with the spiritual greatness of Tagore. This incident would be recapitulated by Sriman Madhav Swamiji to relish the liberal universal Image of Thakur, and in the ‘Sri Sri Omkar Sahasra Lipi’, we find a letter where Thakur has written—“an exalted devotee who has composed such devotional songs , is indeed fit for being worshipped! Read the Gitanjali… so many wonderful songs have been sung by Rabindranath, wont he be worshipped by all?”
Thakur Sitaramdas Omkarnathdev has frequently quoted lines from Tagore to complement his spiritual narrations... even at the terminal part of THAKUR's leela, He used to utter the song 'Tomaro oseeme prano mono loye' repeatedly, to reveal His imminent departure.

Comments